আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে আইন ও গৃহায়ন উপদেষ্টা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৪৪ পূর্বাহ্, সেপ্টেম্বর ২, ২০২৫

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তারা পরিদর্শনে যান। সংগৃহীত ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং গৃহায়ন, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তারা পরিদর্শনে যান। এ সময় অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারকাজ বর্তমানে জোরেশোরেই চলছে। ইতোমধ্যে একাধিক মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন ও সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার সাক্ষ্যগ্রহণও প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে।

বর্তমানে ট্রাইব্যুনাল-১ ও ২-এ বিচারকাজ চলছে। তবে মূল ভবনের সংস্কার শেষ না হওয়ায় ট্রাইব্যুনাল-২ এর কার্যক্রম টিনশেড ভবনে পরিচালিত হচ্ছে।