আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: ডা. জাহিদ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:৫৪ অপরাহন, সেপ্টেম্বর ৬, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

ডা. জাহিদ বলেন, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। পতিত স্বৈরাচার পেছন দিক দিয়ে এসে জনগণের অধিকার হরণ করার পাঁয়তারা করছে। যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী নয়, তারাই এ ষড়যন্ত্রে লিপ্ত।

পিআর পদ্ধতিকে বেআইনি আবদার আখ্যা দিয়ে তিনি আরও বলেন, সংবিধান ইচ্ছে করলেই ডাস্টবিনে ফেলে দেওয়া যায় না। আবেগী না হয়ে জন-আকাঙ্ক্ষা বুঝতে হবে।