নুরুল হক নুরের শর্টটাইম মেমোরি লস হচ্ছে: রাশেদ খান

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:০১ অপরাহন, সেপ্টেম্বর ৬, ২০২৫

ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সংগৃহীত ছবি

ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শর্টটাইম মেমোরি লস হচ্ছে বলে জানিয়েছেন সংগঠনটির সম্পাদক রাশেদ খান।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল গেটে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

রাশেদ খান বলেন, নুরকে বিদেশে চিকিৎসার জন্য না নিতে একটি মহল সক্রিয়ভাবে কাজ করছে। তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। শর্টটাইম মেমোরি লস হচ্ছে। কথা বলার সময় নুর পুরোপুরি শেষ করতে পারছেন না, অনেক সময় অগোছালো কথা বলছেন। ওষুধ খাওয়ার পর অল্প সময়ের মধ্যে ভুলে যাচ্ছেন ওষুধ খেয়েছেন কি না। হাঁটতে পারছেন না, শরীরের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারছেন না। এখনও তিনি আশঙ্কামুক্ত নন।

তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল নুরুল হক নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। কিন্তু বিষয়টি নিয়ে গড়িমসি করা হচ্ছে বলে মনে হচ্ছে।