ক্রিকইনফোর সর্বকালের সেরা এশিয়া একাদশে জায়গা পেলেন সাকিব আল হাসান

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৪৬ অপরাহন, সেপ্টেম্বর ৭, ২০২৫

সাকিব আল হাসান। ফাইল ছবি

জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ‘ইএসপিএন ক্রিকইনফো’ এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ ঘোষণা করেছে। বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে এই দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

ক্রিকইনফোর নিয়ম অনুযায়ী, প্রতিটি দেশ থেকে সর্বোচ্চ ৪ জনকে একাদশে রাখা হয়েছে। দলের নেতৃত্বে রয়েছেন ভারতের মহেন্দ্র সিং ধোনি।

দলের পূর্ণ একাদশ:
ওপেনিং: লঙ্কান সনাথ জয়সুরিয়া, মাহেলা জয়াবর্ধনে, তিন ও চার নম্বর: ভারতের বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, পাঁচে: অধিনায়ক ও উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি, ছয় নম্বর: বাংলাদেশের সাকিব আল হাসান, সাত নম্বর: পাকিস্তানের শহিদ আফ্রিদি, আট নম্বর: আফগানিস্তানের রশিদ খান, নয়ে: পাকিস্তানের উমর গুল, দশে: ভারতের জাসপ্রিত বুমরাহ, এগার নম্বর: শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা, দ্বাদশ সদস্য হিসেবে রাখা হয়েছে পাকিস্তানের সাঈদ আজমল।

সাকিব আল হাসানের এই নির্বাচনে এশিয়ার সেরা ক্রিকেটারদের সঙ্গে তার অবস্থানকে স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।