এআইইউবি’র মার্কেটিং শিক্ষার্থীরা সেভয় আইসক্রিম ফ্যাক্টরি পরিদর্শন
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ফ্যাকাল্টির মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা বৃহস্পতিবার (২৮ আগস্ট) সোনারগাঁও, নারায়ণগঞ্জে অবস্থিত গোল্ডেন গ্রুপের সেভয় আইসক্রিম ফ্যাক্টরি পরিদর্শন করেছেন।
শিল্প ও একাডেমিয়ার সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের হাতে কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ প্রদান করতে আয়োজিত এই স্টাডি ট্যুরে ‘সেলস ম্যানেজমেন্ট’ এবং ‘প্রোডাক্ট ইনোভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট’ কোর্সের মার্কেটিং শিক্ষার্থীরা অংশ নেন।
পরিদর্শনের সময় শিক্ষার্থীরা স্থানীয় বাজারে সেভয় আইসক্রিমের ফ্যাক্টরি অপারেশন, উৎপাদন প্রক্রিয়া, মান নিয়ন্ত্রণ, সংরক্ষণ এবং শিপমেন্ট প্রক্রিয়া সম্পর্কে সরাসরি ধারণা লাভ করেন।