২০২৬ সালের হজের প্রাথমিক নিবন্ধন শেষ ১২ অক্টোবর
সৌদি সরকারের সিদ্ধান্ত অনুসারে আগামী ২০২৬ সালের হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন আগামী ১২ অক্টোবর শেষ হবে।
বুধবার (১০ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬ সালের হজযাত্রীর প্রাথমিক নিবন্ধনের সময়সীমা ১২ অক্টোবর, ২০২৫ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এ সময়সীমা বাড়ানো হবে না বলেও স্পষ্ট জানানো হয়েছে।
আগামী বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করার সুযোগ পাবেন।