ডাকসুর নবনির্বাচিত ভিপি-জিএস: ক্ষমতা ও সুযোগ-সুবিধা কী?

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৪৮ অপরাহন, সেপ্টেম্বর ১১, ২০২৫

ছাত্রশিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম ও এস এম ফরহাদ। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা অধিকাংশ পদে জয়লাভ করেছেন। বিশেষ করে ভিপি ও জিএস পদ দুটি শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে আলোচিত ও ক্ষমতাসম্পন্ন পদ হিসেবে বিবেচিত হয়।

নবনির্বাচিত ডাকসু ভিপি সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদ পদে থাকাকালীন বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটের সদস্য হওয়ার সুযোগ পাবেন। এই দুটি বডিতে তারা শিক্ষার্থীদের দাবিদাওয়া উপস্থাপন, উন্নয়ন পরিকল্পনা, বাজেট অনুমোদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে মতামত প্রদানের সুযোগ পান।

ভিপি ও জিএস নীতিনির্ধারণী সভাসহ বিশ্ববিদ্যালয়ের প্রায় সব কার্যক্রমে অংশ নেন। সমাবর্তন, সিলেকশন বোর্ড ও জরুরি বৈঠকেও তারা ছাত্রদের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকেন।

যদিও পদগুলো নিয়মিত কোনো বেতন-ভাতা দিয়ে আসে না, তবে বৈঠকে অংশ নিলে নির্দিষ্ট ভাতা দেওয়া হয়। এছাড়া বিশেষ দায়িত্বের জন্য কর্তৃপক্ষ সম্মানী প্রদানের ব্যবস্থা রাখতে পারে। ক্যাম্পাসে এক বছরের কার্যক্রম পরিচালনার জন্য ভিপি ও জিএসকে মোট ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়, যার মধ্যে ভিপির জন্য ৫ লাখ ও জিএসের জন্য ৫ লাখ টাকা ব্যবহার করা হয় চা-নাস্তা ও অন্যান্য প্রশাসনিক খরচের জন্য।