রেমিট্যান্সে গতি, সেপ্টেম্বরে প্রায় ৩৩ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৩০ অপরাহন, অক্টোবর ৫, ২০২৫

প্রবাসীদের পাঠানো বৈদেশিক আয় বা রেমিট্যান্সের প্রবাহ সেপ্টেম্বর মাসেও ঊর্ধ্বমুখী ছিল। সদ্যবিদায়ী মাসে ২.৬৮ বিলিয়ন (২৬৮ কোটি ৫৮ লাখ) মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) প্রায় ৩২ হাজার ৭৫৭ কোটি টাকা।

রোববার (৫ অক্টোবর) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুসারে, সেপ্টেম্বরে-রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে: ৪৬ কোটি ৬৮ লাখ ১০ হাজার ডলার,বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে: ২৫ কোটি ৮২ লাখ ১০ হাজার ডলার,বেসরকারি ব্যাংকের মাধ্যমে: ১৯৫ কোটি ৪৬ লাখ ১০ হাজার ডলার,বিদেশি ব্যাংকের মাধ্যমে: ৬২ লাখ ৪০ হাজার ডলার।

এর আগের দুই মাসেও রেমিট্যান্সের প্রবাহ ছিল উল্লেখযোগ্য। জুলাইয়ে ২৪৭ কোটি ৭৯ লাখ ডলার (প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা) এবং আগস্টে ২৪২ কোটি ২০ লাখ ডলার (প্রায় ২৯ হাজার ৫৪৮ কোটি টাকা) প্রবাসীরা দেশে পাঠান।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, চলতি অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্সের প্রবাহ ইতিবাচক, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে সহায়তা করছে।

উল্লেখ্য, গত অর্থবছরের (২০২৪–২৫) মার্চ মাসে রেমিট্যান্স আসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলার, যা ছিল বছরের রেকর্ড। পুরো অর্থবছরে প্রবাসী আয় দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, আগের বছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি।

Nagad