দেশে দক্ষ মানবসম্পদ উন্নয়নে তাকামোল প্রকল্পের সাফল্য

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৫:৫১ অপরাহন, অক্টোবর ১৫, ২০২৫

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন বিএমইটি’র উদ্যোগে বাস্তবায়িত ‘তাকামোল প্রকল্প’ দেশে দক্ষ মানবসম্পদ উন্নয়নে এক দৃষ্টান্ত স্থাপন করেছে।

আজ বুধবার (১৫ অক্টোবর) প্রকাশিত প্রকল্পের অগ্রগতি প্রতিবেদনে জানানো হয়, এ পর্যন্ত ৫০ হাজার প্রশিক্ষণার্থী সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এর মধ্যে ৪০ হাজার জন আন্তর্জাতিক মানের মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সনদ অর্জন করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, তাকামোল প্রকল্পের মূল লক্ষ্য হলো বিদেশগামী কর্মীদের আধুনিক প্রশিক্ষণ, আন্তর্জাতিক মানের দক্ষতা উন্নয়ন ও সার্টিফিকেশন নিশ্চিত করা। প্রকল্পের আওতায় টেকনিক্যাল ও ভোকেশনাল দক্ষতা, ভাষা শিক্ষা, পেশাগত নিরাপত্তা, আচরণবিধি এবং প্রি-ডিপারচার ওরিয়েন্টেশনসহ নানা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রকল্পের পরবর্তী ধাপে আরও বৃহৎ পরিসরে প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী বছরে ১ লক্ষাধিক প্রশিক্ষণার্থীকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি, ই-লার্নিং সেন্টার স্থাপনের মাধ্যমে অনলাইন প্রশিক্ষণ সুবিধা চালু করা হচ্ছে, যাতে দেশের প্রত্যন্ত অঞ্চলের যুবকরাও এই প্রশিক্ষণের সুযোগ পেতে পারেন।

তাকামোল প্রকল্পের সফল বাস্তবায়নের ফলে দক্ষতা বৃদ্ধি, বিদেশে কর্মসংস্থান, আয় উন্নয়ন ও রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক পরিবর্তন এসেছে। এছাড়া আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থানও আরও সুদৃঢ় হয়েছে।

Nagad