টানা তিন দিনের ছুটি আসছে চাকরিজীবীদের
চাকরিজীবীদের জন্য আসছে বছরের শেষের দিকে টানা তিন দিনের ছুটি। ডিসেম্বরের শেষ সপ্তাহে বড়দিনের ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মিলবে এই দীর্ঘ বিরতি।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চলতি বছরে এখনো বাকি রয়েছে দুটি সাধারণ ছুটি। তবে নভেম্বরে কোনো ছুটি নেই। বছরের শেষের দুটি ছুটির মধ্যে বিজয় দিবস পড়েছে মঙ্গলবার, ১৬ ডিসেম্বর এবং বড়দিন পড়েছে বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর।
২৫ ডিসেম্বর বৃহস্পতিবার বড়দিনের সরকারি ছুটির পর পরই আছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। ফলে মোট টানা তিন দিন বিরতি—বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার—উপভোগ করতে পারবেন চাকরিজীবীরা।