গোলবন্যার ম্যাচে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্, জুলই ১৯, ২০২৬

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোলের বন্যা বইয়ে দিয়েছে ইংল্যান্ড ও ফ্রান্স। রোমাঞ্চকর এই লড়াইয়ে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করেছে থ্রি লায়ন্সরা।

শনিবার (১৮ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে ইংল্যান্ড।

ম্যাচের তৃতীয় মিনিটেই ডেকলান রাইসের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। এরপর ১৯ মিনিটে এজরি কনসা ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধের শেষ দিকে বুকায়ো সাকার জোড়া গোলে বিরতিতে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় ইংলিশরা।

বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। ৪৮ মিনিটে কিলিয়ান এমবাপ্পে গোল করে ব্যবধান কমান। ৫৪ মিনিটে ব্র্যাডলি বারকোলার গোলে স্কোর দাঁড়ায় ৪-২। ৬৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৪-৩-এ নামিয়ে আনেন এমবাপ্পে, ফলে ম্যাচে ফেরার আশা জাগে ফ্রান্সের।

তবে ৮৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন বুকায়ো সাকা। তার গোলে ইংল্যান্ড আবারও দুই গোলের ব্যবধানে এগিয়ে যায়।

যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ওসমান দেম্বেলের গোলে ফ্রান্স ব্যবধান ৫-৪ করলেও শেষ হাসি হেসেছে ইংল্যান্ড। অতিরিক্ত সময়ের অষ্টম মিনিটে জুড বেলিংহ্যাম গোল করে ইংল্যান্ডের ৬-৪ গোলের জয় নিশ্চিত করেন।

Nagad

এই জয়ে বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করল ইংল্যান্ড। আর ১০ গোলের এই নাটকীয় ম্যাচটি বিশ্বকাপের অন্যতম স্মরণীয় তৃতীয় স্থান নির্ধারণী লড়াই হিসেবে জায়গা করে নিল।