বড়দিন উদযাপনে ২ কোটি টাকা চেয়েছিল ট্রাস্ট, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:১৯ অপরাহন, নভম্বর ৩, ২০২৬

খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপনে ২ কোটি টাকা অনুদান চেয়েছিল খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। তবে আবেদনের চেয়ে ১ কোটি টাকা বেশি, মোট ৩ কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো এ-সংক্রান্ত সারসংক্ষেপে ৩ কোটি টাকা অনুদানের প্রস্তাব অনুমোদন করেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার (৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ ডিসেম্বর ‘শুভ বড়দিন ২০২৬’ উদযাপন উপলক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়।

মন্ত্রণালয়ের সারসংক্ষেপে জানানো হয়, বড়দিন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। এসব কার্যক্রমের জন্য ট্রাস্টের অনুকূলে ২ কোটি টাকা বিশেষ অনুদান চাওয়া হয়েছিল। তবে প্রস্তাবিত অর্থের পরিবর্তে ৩ কোটি টাকা বরাদ্দের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।