একই দিনেই ঢাকায় ‘জিটিএ ৬’ খেলার সুযোগ দিল গিগাবাইট

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
প্রকাশিত: ৬:৪১ অপরাহন, নভম্বর ২২, ২০২৬

এক যুগেরও বেশি সময়ের অপেক্ষা শেষে বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে গেমিং দুনিয়ার সবচেয়ে আলোচিত গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)। মুক্তির দিনেই বাংলাদেশের গেমারদের জন্য গেমটি সরাসরি খেলার সুযোগ নিয়ে বিশেষ আয়োজন করে হার্ডওয়্যার ব্র্যান্ড গিগাবাইট ও এর গেমিং ব্র্যান্ড অরাস।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর থাই চি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় ‘গিগাবাইট প্রেজেন্টস এক্সপেরিয়েন্স গ্র্যান্ড থেফট অটো ৬’। আয়োজনের সহযোগী হিসেবে ছিল প্লেএভার।

বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া আয়োজনে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে গেমার, কনটেন্ট ক্রিয়েটর ও প্রযুক্তিপ্রেমীরা অংশ নেন। প্রথম ১০০ জন অংশগ্রহণকারী মুক্তির দিনেই জিটিএ ৬ সরাসরি খেলার সুযোগ পান। অংশগ্রহণকারীদের জন্য ছিল এক্সক্লুসিভ টি-শার্ট।

গেমপ্লে সেশনের পাশাপাশি আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল গিগাবাইট ও অরাসের সর্বশেষ হার্ডওয়্যার প্রদর্শনী। সেখানে নতুন প্রজন্মের মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড, গেমিং ল্যাপটপ ও হাই রিফ্রেশ রেট মনিটর কাছ থেকে দেখা ও ব্যবহার করে দেখার সুযোগ পান উপস্থিত দর্শনার্থীরা। গেমপ্লে, হার্ডওয়্যার শোকেস আর আড্ডায় পুরো ভেন্যুতে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

গিগাবাইটের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান বলেন, বাংলাদেশের গেমিং কমিউনিটিকে বিশ্বমানের গেমিং ও হার্ডওয়্যার অভিজ্ঞতার সঙ্গে যুক্ত রাখতেই এই উদ্যোগ। দেশের গেমিং ইন্ডাস্ট্রির প্রসারে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে গিগাবাইটের।

Nagad