ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৩:১৩ অপরাহন, গাস্ট ১৩, ২০২৫

ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। এ বিষয়ে নির্বাচন কমিশনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তিনি বলেন, কমিশনের উচিত ঋণখেলাপিদের শনাক্ত করা, তবে আদালতের স্থগিতাদেশ (স্টে অর্ডার) একটি বড় বাধা হয়ে দাঁড়ায়। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, মহিউদ্দিন খান আলমগীর ঋণখেলাপির অভিযোগ নিয়ে পাঁচ বছর কাটিয়েছিলেন।

বুধবার (১৩ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় পেনশন কর্তৃপক্ষ আয়োজিত ‘ইপি পেনশন’ উদ্বোধন অনুষ্ঠানে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আগামী নির্বাচনে কালোটাকা রোধে সরকারের উদ্যোগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, কালোটাকার উৎস এখন আগের তুলনায় অনেকটাই বন্ধ হয়েছে। আগে ব্যাংক, শিল্পপ্রতিষ্ঠান, পত্রিকা ও ফ্ল্যাট—সবই একই মালিকের অধীনে থাকত, এখন চেক অ্যান্ড ব্যালেন্স ব্যবস্থা কার্যকর হওয়ায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে।

তিনি আরও বলেন, অর্থনৈতিক উন্নয়ন রাজনৈতিক সংস্কৃতির ওপর নির্ভর করে। রাজনীতিবিদরা যদি অর্থের বিনিময়ে মনোনয়ন ও ভোট প্রদানের প্রবণতা চালু রাখেন, তাহলে অর্থ মন্ত্রণালয় থেকেও কোনো পরিবর্তন আনা সম্ভব নয়।