রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি: আগস্টের ১৬ দিনে এসেছে ১২৬ কোটি ডলার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:০৩ অপরাহন, গাস্ট ১৭, ২০২৫

চলতি আগস্ট মাসের প্রথম ১৬ দিনে দেশে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ১২৬ কোটি মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) ১৯ হাজার ৬৪২ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

জুলাই মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৪৮ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছে ৩০.৩৩ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি।

২০২৩-২৪ অর্থবছরে দেশে রেমিট্যান্স ছিল ২৩.৭৪ বিলিয়ন ডলার। অর্থনীতিবিদরা বলছেন, প্রবাসী আয়ের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ও বৈদেশিক মুদ্রার জোগান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।