১৭ বছরের অপেক্ষা ফেব্রুয়ারিতে শেষ হবে: মঈন খান
দেশের মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আগামী ফেব্রুয়ারিতে ১৭ বছরের সেই অপেক্ষার অবসান হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
সোমবার (২৫ আগস্ট) সকালে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মঈন খান বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সহজ নয়। তবে ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।’
এ সময় তিনি এক প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশের মানুষ স্বাধীনতা ঘোষণা করেছিলো দুটি উদ্দেশ্যে-প্রথমটি হলো গণতন্ত্র দ্বিতীয় টি হলো বাংলাদেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি। মনে রাখতে হবে-গণতন্ত্রের পথ কোনো কুসুমাস্তীর্ণ পথ নয়, এটি শুধু বাংলাদেশের বেলায় নয়-সারা বিশ্বের গণতন্ত্র-কামী মানুষের ইতিহাস আপনি পর্যালোচনা করলে আপনি দেখতে পারবেন।
সব শেষে তিনি বলেন-মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হতে হবে।

