সিসিটিভি ক্যামেরার জন্য দুই মডেলের শক্তিশালী অ্যাডাপ্টার আনল এফভিএল
নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক যুগে সিসিটিভি ক্যামেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কেবল উন্নত ক্যামেরা থাকলেই চলবে না—এর জন্য প্রয়োজন নির্ভরযোগ্য ও শক্তিশালী পাওয়ার সাপ্লাই। সেই চাহিদা পূরণে বাজারে এসেছে ফেমাস ভিশন লিমিটেডের (Famous Vision Ltd) দুটি শক্তিশালী অ্যাডাপ্টার: FVL-1225N BOX Adapter (12V 2.5A) এবং FVL-01 CCTV Adapter (12V 2A)।
এই দুটি অ্যাডাপ্টার এখন সিসিটিভি ব্যবহারে একটি নির্ভরযোগ্য সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে। বজ্রপাত, শর্ট সার্কিট, অতিরিক্ত ভোল্টেজ এমনকি বৃষ্টির মতো পরিবেশগত প্রতিকূলতা থেকেও ক্যামেরাকে সুরক্ষিত রাখতে সক্ষম এই পণ্যদ্বয়।
কেনো FVL অ্যাডাপ্টার বেছে নেবেন?
ডাবল সার্কিট সুরক্ষা: উন্নত প্রযুক্তিতে নির্মিত, যা শর্ট সার্কিট বা অতিরিক্ত ভোল্টেজের সময় ক্যামেরাকে সুরক্ষা দেয়।
বিল্ট-ইন সার্জ প্রটেকশন: বজ্রপাতজনিত ক্ষতি থেকে বাঁচাতে রয়েছে সার্জ প্রটেকশন সার্কিট।
ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ ডিজাইন: আউটডোর বা ইনডোর—যেকোনো পরিবেশে ব্যবহারের উপযোগী।
আসল পাওয়ার ক্যাপাসিটি: FVL-1225N মডেলে রয়েছে পূর্ণ ১২V ও ২.৫A সাপোর্ট, আর FVL-01 মডেলে ১২V ও ২A ক্ষমতা, যা উচ্চ মেগাপিক্সেলের ক্যামেরার জন্য যথেষ্ট।
উন্নত ABS শেল: অ্যাডাপ্টারের বক্স নির্মিত হয়েছে শক্তিশালী ও টেকসই ABS পাউডার দিয়ে।
নতুন ও প্রিমিয়াম মানের কম্পোনেন্টস: অধিক কার্যক্ষমতা ও দীর্ঘস্থায়ী ব্যবহার নিশ্চিত করে।
ফেমাস ভিশন লিমিটেড জানিয়েছে, বাজারের অন্যান্য অ্যাডাপ্টারের তুলনায় FVL-1225N এবং FVL-01 মডেল অর্জন করেছে সর্বোচ্চ ব্যবহারকারীর রিভিউ ও সন্তুষ্টি। পেশাদার নিরাপত্তা খাতে কিংবা বাসা-বাড়ির পর্যবেক্ষণে—এই অ্যাডাপ্টারগুলো ব্যবহারকারীদের প্রথম পছন্দ হয়ে উঠেছে।
ফেমাস ভিশন লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, দুটি অ্যাডাপ্টার-ই পাইকারি মূল্যে সারা দেশে সরবরাহ করা হয়ে থাকে। যারা অফার প্রাইস ও বিস্তারিত জানতে চান তাদের যেতে হবে ফেসবুকের এই লিংকে https://www.facebook.com/famousvisionltd। আর ওয়েবসাইটের এই ঠিকানায় https://famousvisionltd.com/। মোবাইলে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা যাবে এই ০১৯৪৪৪৪৩৬৬১ নম্বরে। এছাড়াও ঢাকার নিউ এলিফ্যান্ট রোডস্থ ৫৩/এ, নিউ শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় ফেমাস ভিশন লিমিটেডের শোরুম থেকেও সরাসরি সংগ্রহ করা যাবে।

