শৈশবের বান্ধবীর সঙ্গে গোপন বিয়ে করলেন জুবিন নটিয়াল
দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে গোপন আয়োজনে বিয়ের পিঁড়িতে বসেছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন নটিয়াল। শৈশবের বান্ধবীর সঙ্গে ঘরোয়া অনুষ্ঠানে তার বিয়ে সম্পন্ন হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে জানা গেছে।
সূত্র জানায়, উত্তরাখণ্ডের দেরাদুনে পারিবারিক ও ঘনিষ্ঠ কয়েকজনের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়। বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও নবদম্পতির একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে জুবিনকে বিয়ের পোশাকে দেখা গেছে। তবে কনের পরিচয় প্রকাশ করা হয়নি।
জুবিন নটিয়াল ২০১১ সালে ‘এক্স ফ্যাক্টর ইন্ডিয়া’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে আলোচনায় আসেন। পরে বলিউডে প্লেব্যাক গায়ক হিসেবে প্রতিষ্ঠা পান তিনি। ‘এক মুলাকাত’, ‘তুম হি আনা’, ‘লুট গয়ে’, ‘হুমনাভা মেরে’, ‘তারোঁ কে শহর’ এবং ‘রাতান লাম্বিয়ান’সহ বহু জনপ্রিয় গান গেয়ে শ্রোতাদের মন জয় করেছেন এই শিল্পী।
এখন পর্যন্ত বিয়ের বিষয়ে জুবিন নটিয়াল কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।