বাজারে গিগাবাইটের নতুন গেমিং ল্যাপটপ, সঙ্গে ২৫ ইঞ্চি মনিটর উপহার

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
প্রকাশিত: ২:১৩ অপরাহন, নভম্বর ১১, ২০২৬

দেশের বাজারে এসেছে গিগাবাইটের গেমিং ব্র্যান্ড অরাসের নতুন ল্যাপটপ ‘অরাস মাস্টার ১৬’। উচ্চক্ষমতার প্রসেসর, শক্তিশালী গ্রাফিকস কার্ড ও ওএলইডি ডিসপ্লের সমন্বয়ে তৈরি এই ল্যাপটপটি পেশাদার গেমার, স্ট্রিমার ও কনটেন্ট নির্মাতাদের লক্ষ্য করে বাজারে আনা হয়েছে।

ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে এএমডির রাইজেন ৯ ৯৯৫৫এইচএক্স৩ডি প্রসেসর। গ্রাফিকসের জন্য রয়েছে এনভিডিয়ার জিফোর্স আরটিএক্স ৫০৮০ ল্যাপটপ জিপিইউ। এর মাধ্যমে হালনাগাদ ভারী গেম উচ্চ সেটিংসে খেলা ছাড়াও ভিডিও সম্পাদনা ও ত্রিমাত্রিক রেন্ডারিংয়ের মতো কাজ করা যাবে।

অরাস মাস্টার ১৬-তে রয়েছে ১৬ ইঞ্চির ওএলইডি পর্দা, যার রিফ্রেশ রেট ২৪০ হার্টজ। ফলে দ্রুতগতির গেম খেলার সময় ছবি মসৃণ থাকবে এবং রং হবে উজ্জ্বল ও প্রাণবন্ত।

ল্যাপটপটিতে রয়েছে ১৬ গিগাবাইট ডিডিআর-৫ র‍্যাম এবং ১ টেরাবাইট এনভিএমই এসএসডি। অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে উইন্ডোজ ১১। এর কি-বোর্ডে রয়েছে আরজিবি ব্যাকলাইট এবং ল্যাপটপের নিচের অংশেও আলোকসজ্জার ব্যবস্থা রাখা হয়েছে।

গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান জানান, অরাস মাস্টার ১৬ ল্যাপটপের সর্বোচ্চ খুচরা মূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা। তবে ল্যাপটপটি কিনলে ক্রেতারা উপহার হিসেবে গিগাবাইটের জিএস২৪এফ১৪ মডেলের একটি ২৫ ইঞ্চি গেমিং মনিটর পাবেন।

দেশের বড় বড় কম্পিউটার পণ্য বিক্রয়কেন্দ্রে অরাস মাস্টার ১৬ ল্যাপটপটি পাওয়া যাবে।

Nagad